রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের ‘দুর্বলতার লক্ষণ’ বললেন খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি সহায়তা চাওয়াকে ইসরায়েলের ‘চরম দুর্বলতার প্রকাশ’ হিসেবে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এক্সে প্রকাশিত এক বার্তায় খামেনি বলেন, "জায়নিস্ট শাসনের মার্কিন মিত্ররা এখন প্রকাশ্যে তাদের পক্ষ নিয়ে কথা বলছে। এটি প্রমাণ করে যে, ইসরায়েলি শাসন অক্ষম এবং বিপর্যস্ত অবস্থায় রয়েছে।"

তিনি আরও বলেন, "আমি আমাদের প্রিয় জাতিকে একটি বার্তা দিতে চাই, যদি শত্রুরা অনুভব করে যে আপনি তাদের থেকে ভীত, তাহলে তারা কখনো আপনাকে ছাড়বে না।"

নিজ দেশের জনগণকে সাহস যোগিয়ে আয়াতুল্লাহ খামেনি বলেন, "আজ পর্যন্ত যেভাবে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে শত্রুদের মোকাবিলা করেছেন, সেভাবেই আরও শক্তিশালী হয়ে সামনে এগিয়ে যান।"

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ খামেনির বিরুদ্ধে তীব্র মন্তব্য করেছেন। তিনি বলেন, "খামেনিকে ‘নির্মূল’ করাটাই এখন আমাদের যুদ্ধের লক্ষ্য।"

তিনি আরও বলেন, "খামেনির মতো ব্যক্তি সব সময় এজেন্টদের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করেছে। যে ব্যক্তি আমাদের ওপর সরাসরি হামলার নির্দেশ দেয়, সে যেন বেঁচে না থাকে—এটাই হওয়া উচিত। এই ব্যক্তিকে থামানো ও শেষ করা এখন আমাদের সামরিক অভিযানের অংশ।"

ইসরায়েলি নেতারা শুরু থেকেই ইরানের বিরুদ্ধে 'রেজিম চেঞ্জ' বা শাসনব্যবস্থা পরিবর্তনের কথা বলে আসছিলেন।

ইরানে হামলা শুরুর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় ইরানিদের উদ্দেশে বলেন, "এই সামরিক অভিযান আপনারা স্বাধীনতার পথে সহায়ক হিসেবে দেখতে পারবেন, এটাই আমাদের আশা।"

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ