রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইসরায়েলকে রাশিয়ার হুঁশিয়ারি, ইরানের পারমাণবিক কেন্দ্রে রুশ কর্মীদের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

রাশিয়ার বিশেষজ্ঞরা এখনও ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে অবস্থান করছেন বলে জানিয়েছেন রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটমের প্রধান । তারা সেখানে দীর্ঘদিন যাবত একটি প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছেন।তবে আলেক্সেই লিখাচেভ নিশ্চিত করে বলেন, সেখানের পরিস্থিতি ‘স্বাভাবিক ও নিয়ন্ত্রিত’ রয়েছে। 

শুক্রবার (২০ জুন) এক বিবৃতিতে লিখাচেভ বলেন, ‘আমরা আশা করি ইসরায়েলি নেতৃত্ব রাশিয়ার সতর্কবার্তা শুনেছে। ইরানের এই গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা যেন কোনোভাবেই হামলার লক্ষ্য না হয়।’

এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ ও ইসরায়েলের পক্ষ নেওয়ার বিরুদ্ধেও বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে।

বিশ্লেষকদের মতে, বুশেহর স্থাপনাটি ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচির মূল অংশ হলেও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এটি এখন একটি কৌশলগত স্পর্শকাতর স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ