রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াচ্ছে ইসরাইল’, মন্তব্য মার্কিন দূতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান-ইসরাইল সংঘাতের মধ্যে জাতিসংঘে মার্কিন দূত ডরোথি শিয়া একটি বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় তিনি অনিচ্ছাকৃতভাবে বলেন, “মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলতা, সন্ত্রাস এবং দুর্ভোগের জন্য দায়ী ইসরাইল।” খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।

এই মন্তব্য মুহূর্তেই সম্মেলন কক্ষে উত্তেজনা সৃষ্টি করে এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়।

তবে, তাৎক্ষণিকভাবে তিনি নিজের ভুল শুধরে নেন এবং ইরান-ইসরাইলের চলমান সংঘাতের জন্য ইরানকে দায়ী করেন। শিয়া বলেন, “ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে হবে।” তিনি আরও বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরাইলের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে।”

এই মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা সৃষ্টি করেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এটি মার্কিন প্রশাসনের ভেতরের অপ্রকাশিত মনোভাবের একটি ইঙ্গিত হতে পারে।

মধ্যপ্রাচ্যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উত্থান এবং আঞ্চলিক সন্ত্রাসবাদের জন্য ইসরাইলের নীতিকে একাধিক সমালোচক দীর্ঘদিন ধরে দায়ী করে আসছেন। এই পরিস্থিতিতে একজন মার্কিন কূটনীতিকের এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের কাছে।

এদিকে, গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে 
বর্বরভাবে বিমান হামলা চালাচ্ছে। এর পাল্টা প্রতিকি্রয়া হিসেবে, তেহরানও ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে।

ইসরাইলের সরকারি তথ্য অনুযায়ী, ইরানের হামলায় ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের গণমাধ্যম জানাচ্ছে যে, ইসরাইলি হামলায় ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনের বেশি আহত হয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ