রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে ইমানুয়েল ম্যাক্রোঁ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থেকে ফোন কল পাওয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এর আগে ম্যাক্রোঁ জানিয়েছিলেন, তিনি ইউরোপ ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ত্বরান্বিত করতে প্রস্তুত আছেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা আরও দ্রুততর করতে ইরানের প্রেসিডেন্টও সম্মত হয়েছেন।

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ লেখেন, "আমি নিশ্চিত করছি, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এটা ইরানের দায়িত্ব, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ কি না, তা প্রমাণে সব ধরনের নিশ্চয়তা প্রদান করা।"

তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করি, এই যুদ্ধ থেকে উত্তরণের উপায় আছে এবং বড় বিপর্যয় এড়ানো সম্ভব।"

ফরাসি প্রেসিডেন্ট জানান, ফ্রান্স এবং ইউরোপীয় অংশীদারদের নেতৃত্বে ইরানের সঙ্গে চলমান আলোচনা ত্বরান্বিত করা হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ