রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দেবে রাশিয়া: পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত রয়েছে রাশিয়া, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, রাশিয়া বারবার ইসরাইলকে জানিয়েছে যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

শনিবার, স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এই মন্তব্য করেন, যা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুতিন বলেন, “রাশিয়া এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। আমরা এই বিষয়টি ইসরায়েলি নেতাদের বহুবার জানিয়েছি।”

তিনি আরও বলেন, "রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করতে প্রস্তুত। শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালানোর পূর্ণ অধিকার ইরানের রয়েছে।"

গতকাল শুক্রবার, সেন্ট পিটার্সবার্গে এক অর্থনৈতিক ফোরামে পুতিন জানিয়েছেন, ইরান-ইসরাইল সংঘাত বন্ধে রাশিয়া উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং কিছু প্রস্তাবও দিচ্ছে, তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ