রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইসরায়েলি হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)-এর হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। আইএএফের ছোড়া ড্রোনের আঘাতে প্রাণ হারিয়েছেন তিনি।

নিহত পরমাণু বিজ্ঞানীর নাম ইসার তাবাতাবেই কামশেহ। শনিবার এক বিবৃতিতে তেহরানের শরিফ ইউনিভার্সিটি নিশ্চিত করেছে এ তথ্য। কামশেহ ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী তেহরানে যে অ্যাপার্টমেন্ট ভবনে তিনি থাকতেন, সেটি লক্ষ্য করে গত বৃহস্পতিবার ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই হামলাতেই সস্ত্রীক প্রাণ হারিয়েছেন কামশেহ; তার স্ত্রীর নাম মানসৌরিয়েহ হাজিসালেম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেই অ্যাপার্টমেন্ট ভবনের ছবিও পোস্ট করা হয়েছে।

গত ১৩ জুন ভোরে ইরানে আইএএফ বিমান হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের সামরিক বাহনীর বেশ কয়েক জন জ্যেষ্ঠ কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। বিবিসির তথ্য অনুযায়ী, গত আট দিনে কামশেহসহ মোট ১০ জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

নিহত বাকি ৯ জন বিজ্ঞানী হলেন—ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ফেরেয়াদুন আব্বাসি, মোহাম্মদ মেহদি তেহরাঞ্চি, আবদোলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোল্ফঘারি, আমিরহোসেন ফেগহি, আকবার মোতালেবিজাদেহ, আলী বাকাই কারিমি, মানসুর আসগারি এবং সাঈদ বুরজি।

সূত্র : বিবিসি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ