বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

ভারতের বেঙ্গালুরুতে দুই মুসলিমকে মারধর ও ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামামুল হক

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর হেগড়ে নগর এলাকায় দুই মুসলিম যুবককে মারধর ও জোরপূর্বক “জয় শ্রী রাম” বলানোর অভিযোগ উঠেছে।

রবিবার (২২ জুন) সন্ধ্যায় বেঙ্গালুরুর সাম্পিগেহল্লি থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন— জমির ও তার বন্ধু ওয়াসিম।

জানা গেছে, বিকেলবেলা এজেবিজে ময়দানের কাছে ছয়জন উগ্রবাদী হিন্দু তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে দুইজনকে নির্মমভাবে মারধর করে এবং তাদের জোর করে “জয় শ্রী রাম” বলতে বাধ্য করে।

জমির পুলিশকে জানান, “ওরা আমাকে লাঠি দিয়ে মারছিল। যখন ব্যথায় আমি ‘আল্লাহ’ বললাম, তখন ওরা আরও ক্ষেপে ওঠে এবং জোর করে আমাকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করে।”

হামলার একপর্যায়ে জমির কোনোমতে পালিয়ে গেলেও ওয়াসিমকে আটক রেখে নির্যাতন চালায় উগ্রবাদী হিন্দুরা।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরই একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত চলছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

এদিকে, ভুক্তভোগী ও স্থানীয় মুসলিম সম্প্রদায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছে।

তথ্যসূত্র: মুসলিম মিরর

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ