বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ২০ হাজারের বেশি মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

কলকাতার কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কলকাতার একটি কলেজ ক্যাম্পাসে ওই কলেজেরই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, অভিযুক্তরা সবাই ওই কলেজের ছাত্র এবং অন্তত একজনের সঙ্গে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেছে সংগঠনটির নেতৃত্ব।

পুলিশ জানায়, গত ২৫ জুন আইন কলেজের ক্যাম্পাসেই ছাত্রীটিকে ধর্ষণ করা হয়। পরদিন বৃহস্পতিবার ওই ছাত্রী কসবা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ছাত্রীটির মেডিকেল পরীক্ষা করা হয় এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রথমে দু’জনকে সন্ধ্যায় এবং আরেকজনকে রাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের চারদিনের পুলিশ হেফাজতে পাঠানোর আদেশ দেন।

এ ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নিয়েছে। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, সংশ্লিষ্ট কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কলেজ কর্তৃপক্ষের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে।

ঘটনার সঙ্গে তৃণমূল ছাত্র সংগঠনের নাম জড়িয়ে যাওয়ায় বিষয়টি ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্কের রূপ নিয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ