বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

গাজায় ত্রাণের ময়দায় মাদক বড়ি, আমেরিকার বিরুদ্ধে নতুন অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামামুল হক

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজায় মানবিক সংকটের মধ্যে যুক্ত হয়েছে আরেকটি ভয়াবহ অভিযোগ। বেঁচে থাকার জন্য যেখানে গাজার মানুষকে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ময়দা সংগ্রহ করতে হয়, সেই মহামূল্যবান ময়দার বস্তায় এবার পাওয়া গেছে মাদক বড়ি।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলি সমর্থনে পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর মাধ্যমে সরবরাহ করা ময়দার বস্তায় ‘অক্সিকোডোন’ জাতীয় মাদক বড়ি পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে এই মাদক ময়দার সঙ্গে গুঁড়ো বা দ্রবীভূত অবস্থায় মিশিয়ে দেওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস বলেছে, “আমরা ইতোমধ্যে চারজন নাগরিকের কাছ থেকে সরাসরি এই মাদক বড়ি পাওয়ার তথ্য পেয়েছি। বিষয়টি শুধু উদ্বেগজনক নয়, বরং এটি আমাদের জনগণের বিরুদ্ধে এক ধরনের নীরব যুদ্ধ।”

তারা আরও দাবি করেছে, “ত্রাণ ও সাহায্যের আড়ালে মাদক ছড়িয়ে দেওয়ার এই অপকৌশল আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। এটি যুদ্ধাপরাধের শামিল।”

গাজার সরকার এই ‘অমানবিক ষড়যন্ত্রের’ জন্য সরাসরি আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ