বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

গাজায় লাগাতার হামলা, প্রাণ গেল আরও ৯৫ ফিলিস্তিনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় আরও ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। ইসরায়েলি বাহিনীর হামলার লক্ষ্য ছিল ক্যাফে, স্কুল ও ত্রাণ বিতরণ কেন্দ্রসহ বিভিন্ন জনবহুল এলাকা।

সোমবার (৩০ জুন) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার সমুদ্র তীরবর্তী ‘আল-বাকা’ নামের একটি ক্যাফেতে ওই হামলা চালানো হয়। সেখানে নারী-শিশুসহ অনেক মানুষ জন্মদিন উদযাপনে জড়ো হয়েছিলেন। নিহতদের মধ্যে ইসমাইল আবু হাতাব নামে একজন সাংবাদিকও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়।

এদিকে খান ইউনিসে বিতর্কিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় আরও অন্তত ১৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা হামাদা আবু জারাদে জানান, হামলার মাত্র পাঁচ মিনিট আগে তারা সরিয়ে নেওয়ার নোটিশ পান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কোথায় যাব বুঝতে পারছি না। ৬৩০ দিনের বেশি সময় ধরে কোনো সাহায্য পাচ্ছি না। প্রতিদিনই মৃত্যুর মুখোমুখি হচ্ছি।”

আল জাজিরা জানিয়েছে, ত্রাণের আশায় সারিবদ্ধ মানুষদের লক্ষ্য করেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে ইসরায়েলের এই নিষ্ঠুরতা চলছেই।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ