বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বিশেষ ছাড়ের ঘোষণা সৌদি এয়ারলাইন্সের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্স। 

সংস্থাটি জানিয়েছে, ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত তাদের বিমান ভাড়ায় এক্সক্লুসিভ অফার চলবে। এই ১৪ দিনের মধ্যে যারা টিকিট কাটবেন তারা বিশেষ সুবিধাটি পাবেন। ৩১ আগস্টের পর টিকিট কিনলে আর এই সুবিধা পাওয়া যাবে না।

এই সময়ে সৌদিয়ার আন্তর্জাতিক রুট, যাওয়া এবং আসার এমনকি ট্রানজিট বিমানের ভাড়ায় ৫০ শতাংশের বেশি ছাড় দেওয়া হবে।

অফারটি বিজনেস এবং গেস্ট ক্লাস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সৌদিয়ার গেস্ট ক্লাসে বিজনেস ক্লাসের চেয়ে সুযোগ-সুবিধা একটু কম থাকে।

সংস্থাটি জানিয়েছে, তাদের ডিজিটাল মাধ্যমের মাধ্যমে টিকিট কেটে অফারটি নেওয়া যাবে। যারমধ্যে থাকবে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিক্রয় কেন্দ্র।

এছাড়া যেসব যাত্রী ট্রানজিট ফ্লাইট বুকিং করবেন তারা সৌদির ডিজিটাল স্টপওভার ভিসার সুবিধা নিতে পারবেন। যা তাদের টিকিটে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকে। এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে ৯৬ ঘণ্টারও বেশি সময়ের জন্য অবস্থান করতে পারবেন। যারা এ ভিসা গ্রহণ করেন তারা ওমরাহ করা ছাড়াও সৌদি আরব ঘুরে দেখতে পারেন।

সৌদিয়া বর্তমানে চারটি মহাদেশে ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তাদের রয়েছে ১৪৯টি বিমান।

সূত্র: খালিজ টাইমস

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ