বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

গাজা যুদ্ধ দুই-তিন সপ্তাহে ‘চূড়ান্ত সমাপ্তি’ হবে: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা যুদ্ধ আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে একটি "চূড়ান্ত সমাপ্তিতে" পৌঁছাবে। তিনি বলেন, প্রায় দুই বছর ধরে চলা এই সংঘাতের অবসান ঘটাতে গুরুতর কূটনৈতিক চাপ চলছে।

মঙ্গলবার ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,‘আমি মনে করি, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আপনি একটি ভালো ও চূড়ান্ত সমাধান দেখতে পাবেন।’

ট্রাম্প বলেন,‘এটা বলা কঠিন, কারণ তারা হাজার হাজার বছর ধরে লড়াই করে আসছে। তবে আমি মনে করি আমরা ভালো অবস্থানে আছি।’

ট্রাম্প আরো বলেন, ‘এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে।’

তবে ট্রাম্প এই ভবিষ্যদ্বাণীর পেছনে কী তথ্য বা ভিত্তি ব্যবহার করেছেন, তা স্পষ্ট করেননি। অতীতেও তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংকটের সমাপ্তি নিয়ে দুই সপ্তাহের সময়সীমা দিয়ে মন্তব্য করেছেন, যেমন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ,ইরানের পারমাণবিক আলোচনা,আন্তর্জাতিক শুল্কবিষয়ক বিতর্ক তবে এসব মন্তব্যের অনেকগুলোই বাস্তবে মিলেনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ