বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘আমি এখানে আর পড়ব না’: ভারতের স্কুলে হিজাব খুলতে বাধ্য এক ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পল্লুরুথির সেন্ট রিটা’স পাবলিক স্কুল কর্তৃপক্ষের দাবি, হিজাব তাদের ‘ড্রেস কোড’-এর পরিপন্থী। সেই কারণে ছাত্রীটিকে হিজাব খুলতে নির্দেশ দেওয়া হয়।

আর ভুক্তভোগী ছাত্রী জানান, ‘এই স্কুল আমাকে হিজাব পরতে দিচ্ছে না। তারা আমাকে প্রবেশপথে (শ্রেণিকক্ষের) দাঁড় করিয়ে হিজাব খুলে ফেলতে বলেছে। শিক্ষকরা খারাপ আচরণ করেছেন। আমি এখানে পড়ব না।’
 
এনডিটিভি জানিয়েছে, ওই ঘটনায় অভিভাবকদের সঙ্গে কর্তৃপক্ষের বিবাদ শুরু হয় এবং পরে অভিভাবক-শিক্ষক সমিতিও (পিটিএ) এতে জড়িয়ে পড়ে।
 
পিটিএ সভাপতি জোশি কাইথাভালাপিল এনডিটিভির কাছে দাবি করেন, হিজাব পরা এক ছাত্রী ‘খ্রিস্টান-পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর পরিকল্পিত আক্রমণের’ সূচনা করে।
 
তিনি আরও দাবি করেন, ওই ছাত্রীর বাবা-মা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়ার (এসডিপিআই) সমর্থক– একটি রাজনৈতিক দল যাদের ইসলামপন্থি হিসেবে দেখা হয় এবং বর্তমানে ‘নিষিদ্ধ’ পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সাথে যুক্ত। 
 
কাইথাভালাপিল এনডিটিভিকে বলেন, ‘এসডিপিআই কর্মীরা এর পেছনে আছে। তাদের দলের সদস্যরা এটি কার্যকর করতে এসেছিলেন... (এবং) তারা অভিভাবকদের চেয়ে স্কুলের ওপর বেশি চাপ সৃষ্টি করেন।’
 
প্রতিবেদন অনুসারে, গত ৭ অক্টোবর ওই ছাত্রীকে প্রথমবারের মতো হিজাব পরা অবস্থায় থামানোর পর বিতর্কটি তীব্র আকার ধারণ করে। ৩ দিন পর তাকে আবার থামানো হয়। এরপরই তার বাবা এবং আরও কয়েকজন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়ায়।
 
ওই শিক্ষার্থীর বাবা জানান, তার মেয়ে চার মাস ধরে কোনো সমস্যা ছাড়াই হিজাব পরে আসছিল, যদিও হিজাব সাধারণত যেভাবে পরা হয় (পিন করে) সেভাবে নয়। সে হিজাবটি তার মাথার ওপর শালের মতো ব্যবহার করতো।
 
তবে স্কুলের অধ্যক্ষ সিস্টার হেলেনাকে উদ্ধৃত করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভর্তির সময় সব অভিভাবককে ‘ড্রেস কোড’ সম্পর্কে বলা হয়েছিল। ওই ছাত্রী ‘চার মাস ধরে স্কুলের ড্রেস কোড অনুসরণ করেছে... কিন্তু, একদিন হঠাৎ সে কোডটি লঙ্ঘন করে (হিজাব পরে)।’
 
সূত্র: এনডিটিভি

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ