বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হেফাজতে ইসলাম ইতালি শাখার নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের ইতালি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানী রোমে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি অলি উল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা সাঈদ তালুকদার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। 

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মাওলানা শুয়াইব আহমদ ও কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া। 

এছাড়াও রোমের বিশিষ্ট আলেমেদ্বীন ও  বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রবাসে ধর্মীয় মূল্যবোধ ধরে রাখা এবং তরুণ প্রজন্মকে ইসলামের শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে হেফাজতে ইসলামে ইতালি শাখা কাজ করবে। 

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ভোটার এবং অনলাইনে ইতালির বিভিন্ন শহরের আলেমদের সরাসরি ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

কাউন্সিল শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। 

নতুন নেতৃত্বকে প্রবাসী ধর্মপ্রাণ বাংলাদেশিদের পক্ষ থেকে শুভেচ্ছা ও দোয়া জানানো হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ