শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

কে হবেন ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট, জানালেন আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ‘প্রেসিডেন্টের পদ শূন্য হলে’ তার স্থলাভিষিক্ত হিসেবে হুসেইন আল-শেখের নাম ঘোষণা করেছেন।

৮৯ বছর বয়সী আব্বাস রবিবার ঘোষণা করেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের পদ শূন্য হলে এবং লেজিসলেটিভ কাউন্সিলের (পার্লামেন্ট) অনুপস্থিতিতে ফিলিস্তিন মুক্তি সংস্থার ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন। ২০১৮ সালে সুপ্রিম কোর্ট পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর থেকে তা অকার্যকর রয়েছে।

নতুন এই সাংবিধানিক ঘোষণার অর্থ হলো—আল-শেখ, যাকে আব্বাস এই বছরের এপ্রিলে পিএলওর প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছিলেন, নির্দিষ্ট শর্ত পূরণ হলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হতে পারেন।

ফাতাহ আন্দোলনের একজন বর্ষীয়ান নেতা আব্বাস ১৯৬০-এর দশকের মাঝামাঝি থেকে ফিলিস্তিনি জাতীয় আন্দোলনে সক্রিয় রয়েছেন। ইয়াসির আরাফাতের মৃত্যুর পর ২০০৫ সালে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের দ্বিতীয় প্রেসিডেন্ট হন। ফাতাহ ও হামাসের মধ্যে জাতীয় বিভেদ এবং জেরুজালেমে নির্বাচন অনুষ্ঠানের ইসরায়েলি নীতির কারণে ফিলিস্তিনিরা সর্বশেষ ২০০৮ সালে নির্বাচন করেছিল, যার মাধ্যমে তিনি পুনরায় নির্বাচিত হন।

ঘোষণায় বলা হয়েছে, আল-শেখ অনধিক ৯০ দিনের জন্য সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, নির্বাচন যদি ‘অনিবার্য কারণে’ সময়মতো অনুষ্ঠিত না হতে পারে, তবে ফিলিস্তিনি কেন্দ্রীয় কাউন্সিল শুধুমাত্র একবার অতিরিক্ত মেয়াদের জন্য সময় বাড়াতে পারে।

আব্বাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘স্থিতিশীলতা বজায় রাখার সর্বোচ্চ জাতীয় স্বার্থে, আমরা এই সাংবিধানিক ঘোষণা জারি করেছি, যাতে ক্ষমতার বিভাজন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নীতি নিশ্চিত করা যায়।’

সূত্র : আরব নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ