বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাকিস্তানে সেনাবাহিনীর ক্ষমতা বাড়াতে সংবিধান সংশোধনের পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলোচনায় পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধনী অনুমোদন পেলে তৈরি হবে প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ। আজীবন সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে শীর্ষ সামরিক কর্মকর্তাদের। সাথে, দায়িত্বে থাকাকালীন যে কোনো ফৌজদারী মামলা থেকে দায়মুক্তি পাবেন, সরকার পধান। এছাড়া, একাধিক সংস্কারের প্রস্তাব করা হয়েছে বিচার বিভাগে। শনিবার, পার্লামেন্টের উচ্চকক্ষে উপস্থাপন করা হয় সংবিধান সংস্কারের খসড়া প্রস্তাব।

গত মে মাসের ভারত-পাকিস্তান সংঘাত শেষে ফিল্ড মার্শাল উপাধি দেয়া হয়েছিলো পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে। এবার এই চিফ অব আর্মি স্টাফকে সাংবিধানিকভাবে প্রতিরক্ষা বাহিনীর প্রধান করার তোড়জোড় শুরু করেছে শেহবাজ শরিফের সরকার।

এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের পর পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সংবিধানের ২৭তম সংশোধনী বিলের খসড়া প্রস্তাব করা হয়েছে। যাতে সংবিধানের ২৪৩তম অনুচ্ছেদের বেশকিছু পরিবর্তনের প্রস্তাব দেয়া হয়েছে।

এই সংশোধনী অনুমোদিত হলে, বাতিল হবে সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের পদ। এছাড়াও শীর্ষ কর্মকর্তাদের আজীবন সাংবিধানিক সুরক্ষা দেয়ার প্রস্তাবও করা হয়েছে। খসড়ায় আরও বলা হয়েছে, দেশের পারমাণবিক ও কৌশলগত সম্পদের তত্ত্বাবধানকারী পদ ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারকে সেনাপ্রধানের সুপারিশে প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন এবং তাকে অবশ্যই সেনাবাহিনীর সদস্য হতে হবে।

দেশটির বিচার বিভাগেও বেশকয়েকটি পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। ২৭তম সংশোধনী অনুমোদিত হলে, গঠন করা হবে কেন্দ্রীয় সাংবিধানিক আদালত। সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে তা হস্তান্তর করা হবে এই সাংবিধানিক আদালতে। রয়েছে উচ্চ আদালতের বিচারপ্রতি নিয়োগ প্রক্রিয়ায় সংশোধনের প্রস্তাবনাও।

এর ফলে, বিশেষ সুবিধা পাবেন দেশটির প্রধানমন্ত্রীও। দায়িত্বরত অবস্থায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা করা যাবে না। বাতিল হবে আগের মামলাও। এতদিন যে সুবিধা পেতেন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ২৭তম সংশোধনী পাস হতে পাকিস্তানের পার্লামেন্টের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ