মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল ব্যাপক বোমাবর্ষণ করেছে দখলদার ইসরায়েল। এতে অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেক। এসব মৃত্যু ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার।

দেশটি বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের হামলার কারণে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “গাজায় ইসরায়েলি দখলদারদের বর্বর হামলার নিন্দা জানায় কাতার। আমরা এগুলোকে বিপজ্জনক হামলা হিসেবে বিবেচনা করি। যা যুদ্ধবিরতিকে শঙ্কায় ফেলেছে।”

দখলদার ইসরায়েল দাবি করেছে গাজার খান ইউনিসে তাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এর জবাবে গাজায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে সে ব্যাপারে এখনো কোনো প্রমাণ দেয়নি তারা। এরআগেই হামলা চালিয়ে ২৮ জনকে হত্যা করেছে দখলদারদের সেনারা।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ