মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে বিক্ষোভ ডাক পিটিআইয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বন্দি নেতা ইমরান খানের সঙ্গে কারাগারে দ্রুত সাক্ষাতের দাবি জানিয়ে দলের নেতাকর্মীরা বড় ধরনের বিক্ষোভের আয়োজন করেছে। মৃত্যুর গুজব ছড়ানোর মাঝে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, যা আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) আদিয়ালা কারাগার এবং ইসলামাবাদ হাইকোর্ট এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, পিটিআই নেতাকর্মীদের এই বিক্ষোভ দমনের জন্য রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গত সোমবার (১ ডিসেম্বর) ইসলামাবাদ রাজধানী অঞ্চলের প্রশাসন এবং জেলা প্রশাসন এ নির্দেশনা জারি করে।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা স্বাক্ষরিত এক আদেশ অনুযায়ী, আগামী বুধবার (৩ ডিসেম্বর) পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। আইন অনুযায়ী, কোনো ধরনের সভা, সমাবেশ, জমায়েত, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, জনসভা এবং পাঁচ বা তার অধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ থাকবে।

ইমরান খানকে আদিয়ালা কারাগারে বন্দি রাখা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রীর স্বজনদের সঙ্গে প্রতি সপ্তাহে দেখা করতে দিতে হবে। কিন্তু গত চার সপ্তাহেরও বেশি সময়ে কারা কর্তৃপক্ষ ইমরানের সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে দেয়নি।

গত সপ্তাহে ইমরান খানের তিন বোন কারাগারের সামনে ১২ ঘণ্টা অবস্থান করে ইমরানের সঙ্গে দেখা করতে পারেননি, বরং তাদেরকে জোর করে সরানো হয়েছে। এ কারণে ইমরান খান সম্পর্কে দেশে এবং বিদেশে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে।

কিছু মানুষ দাবি করছেন যে, এই পিটিআই নেতাকে আদিয়ালা কারাগার থেকে অন্য কোথাও স্থানান্তর করা হয়েছে। সামাজিক মাধ্যমে মৃত্যুর গুজবও উড়িয়ে দেওয়া হয়নি। এ পরিস্থিতিতে পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে।

গত বুধবার (২৬ নভেম্বর) কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ইমরান খান এখনও (আদিয়ালা) কারাগারে আছেন এবং সুস্থ আছেন। তবে বাবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ইমরানের দুই পুত্র আশঙ্কা প্রকাশ করেছেন যে, কারা কর্তৃপক্ষ তাঁর (ইমরান) বর্তমান অবস্থার বিষয়ে সম্ভবত কিছু সত্য গোপন করছে।

বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে ছোট ছেলে কাসিম খান মন্তব্য করেন, পরিবার থেকে ইমরান খানের সঙ্গে সরাসরি বা বিশ্বাসযোগ্য কোনো যোগাযোগ এখনও সম্ভব হয়ে ওঠেনি। তিনি আরো বলেন, ‘বাবা নিরাপদে আছেন কি না, আহত হয়েছেন কি না, কিংবা তিনি বেঁচে আছেন কি না, তা না জানাটা এক ধরনের মানসিক অত্যাচার।’

৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দি রয়েছেন। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর তিনি ক্ষমতাচ্যুত হন এবং তারপর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং কয়েকটি মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়ে সাজা পান। যদিও ইমরান দাবি করেছেন, তার বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ন্ত্রিত।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ