মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

আফগানিস্তানে হত্যায় অভিযুক্ত ব্যক্তির জনসম্মুখে ফাঁসি কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে খুনের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছেন।

এক বিবৃতিতে দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, খুনের দায়ে যে ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তার নাম মঙ্গল। খোস্ত প্রদেশের একটি স্টেডিয়ামে জনগণের সামনে প্রকাশ্যেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর এ নিয়ে অন্তত ১২ জনের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করেছে তালেবান।

আদালত বলেছেন, এক ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্তের জন্য ‌‌‘‘প্রতিশোধমূলক শাস্তি’’ ঘোষণা করা হয়েছিল। ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা অত্যন্ত নিখুঁতভাবে এবং বারবার পরীক্ষা-নিরীক্ষার সাজা ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভুক্তভোগীর পরিবারকে ক্ষমা ও শান্তির সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে।’’

এর আগে, গতকাল সোমবার দেশটির সরকারের প্রকাশিত জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের বিজ্ঞপ্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে জনগণকে ওই মৃত্যুদণ্ড দেখার জন্য উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল।

কর্তৃপক্ষ বলেছে, ২০২৫ সালের জানুয়ারিতে একটি বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছিল। ওই হামলায় তিন নারীসহ ১০ জন নিহত হন। অভিযুক্ত ব্যক্তি হামলাকারী দলের সদস্য ছিলেন।

মঙ্গলের মৃত্যুদণ্ড কার্যকরের আগে আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট এক বিবৃতি দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, এমন শাস্তি অমানবিক, নিষ্ঠুর এবং অস্বাভাবিক; যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বেনেট বলেন, এই ধরনের সাজা কার্যকর বন্ধ হওয়া উচিত।

সূত্র: এএফপি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ