মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

১২ ঘণ্টায় ৬ বার কাঁপল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানে গত ১২ ঘণ্টায় অন্তত ছয়বার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা দেশটির বিভিন্ন অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করেছে। এসব ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২ থেকে ৫.৬-এর মধ্যে। এর মধ্যে প্রথম কম্পনটি রেকর্ড করা হয় দেশটির গিলগিট বালটিস্তান প্রদেশে। ৪.২ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এরপর গিলগিট শহর থেকে ৫০ কিলোমিটার উত্তরে ৪.৩ মাত্রা আরও একটি ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক ঘণ্টা পর প্রায় একই স্থানে ফের ৪.৩ মাত্রার কম্পন অনুভূত হয়।

গিলগিট ভূমিকম্প সেখানেই থামেনি। স্থানীয় সময় সকালে মাত্র ১২ মিনিটের ব্যবধানে ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। সবশেষ বেলুচিস্তান প্রদেশের চৌকি জামালি এলাকায় ৪.৫ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, গিলগিট, স্কার্দু, পাত্তান, বালাকোট ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত, যার ফলে দেশটিতে পাঁচটি ভূমিকম্প অঞ্চল তৈরি হয়েছে। একাধিক ফল্ট লাইন থাকায় টেকটোনিক নড়াচড়া ঘন ঘন ঘটে; ফলে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভুত হয়।

সর্বশেষ গত ফেব্রুয়ারির শেষের দিকে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পে রাজধানী ইসলামাবাদ এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার কিছু অংশ কেঁপে ওঠে।

সূত্র: ভলকানিক ডিসকভারি

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ