শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮। সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববীতে আজ জুমার নামাজ পড়াবেন দুই ইসলামিক স্কলার।

মসজিদুল হারামে ইমামতি করবেন শায়খ আবদুল্লাহ ইবনে আওয়াদ আল-জুহানি। আর মসজিদে নববীতে ইমামতি করবেন শায়খ আহমদ আলী আল-হুযাইফি। অন্যান্য সপ্তাহের মতো আজও দুই পবিত্র মসজিদের জুমার খুতবা ও নামাজ সরাসরি সম্প্রচার করা হবে।

মসজিদুল হারামে শায়খ আবদুল্লাহ আল-জুহানি

পবিত্র মক্কার মসজিদুল হারামে আজ জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন শায়খ আবদুল্লাহ ইবনে আওয়াদ আল-জুহানি।


তিনি পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াতের জন্য বিশ্বজুড়ে পরিচিত একজন সৌদি আলেম।
মদিনায় জন্মগ্রহণকারী শায়খ আল-জুহানি শৈশবেই পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। মাত্র ১৬ বছর বয়সে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন।

তিনি মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয়ের কোরআন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পরবর্তী সময়ে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও উচ্চতর গবেষণায় যুক্ত হন। সেখান থেকে কোরআনের তাফসির বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর হৃদয়স্পর্শী কোরআন তিলাওয়াত বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিদের কাছে ব্যাপকভাবে সমাদৃত।
মসজিদে নববীতে শায়খ আহমদ আল-হুযাইফি

অন্যদিকে, পবিত্র মদিনার মসজিদে নববীতে আজ জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন শায়খ আহমদ আলী আল-হুযাইফি। তিনি মসজিদে নববীর জ্যেষ্ঠ ইমাম ও খতিব শায়খ আলী ইবনে আবদুর রহমান আল-হুযাইফির ছেলে।

পিতার মতো তিনিও পবিত্র কোরআনের তিলাওয়াত ও ইসলামি জ্ঞানচর্চায় পরিচিতি অর্জন করেছেন।
শায়খ আহমদ আল-হুযাইফি মদিনার তাইবা বিশ্ববিদ্যালয় ও ইসলামি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

মসজিদে নববীতে ইমাম হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত পবিত্র রমজান মাসে মসজিদে নববীতে তারাবির নামাজেও ইমামতি করেন। পরে ২০১৯ সালে তাঁকে মসজিদে নববীর স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে প্রতি সপ্তাহের জুমার নামাজ মুসলিম বিশ্বের মানুষের কাছে বিশেষ আগ্রহ ও তাৎপর্য বহন করে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা সরাসরি সম্প্রচার কিংবা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে হারামাইনের জুমার খুতবা ও নামাজের দৃশ্য দেখার এবং ইমামদের তেলাওয়াত শোনার সুযোগ পান।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ