শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


আদালতের রায়ে রক্ষা পেল সাহারানপুরের শতবর্ষী ঐতিহাসিক মসজিদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় জেলা প্রশাসকের (কালেক্টরেট) কার্যালয় চত্বরে অবস্থিত শতাধিক বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদ ভেঙে ফেলার নির্দেশ বাতিল করেছে আদালত। জেলা ও দায়রা জজ (ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট) নিম্ন আদালতের দেওয়া মসজিদ অপসারণের আদেশ শনিবার (২৫ জুলাই) বাতিল করে মুসলিম পক্ষের পক্ষে রায় দিয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, কয়েকটি হিন্দু সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মসজিদটি সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত হয়েছে অভিযোগ এনে আদালতে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল।

তবে আপিল শুনানিতে মুসলিম পক্ষ মসজিদটির পক্ষে একাধিক