বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের প্রতি কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাবেতা আলমে ইসলামি বা মুসলিম ওয়ার্ল্ড লীগের (এমডব্লিউএল) মহাসচিব এবং মুসলিম আলেমদের সংগঠনের চেয়ারম্যান শাইখ ড. মুহাম্মদ আল-ইসা মঙ্গলবার (৯ জুন) যুক্তরাজ্যের বিভিন্ন ইসলামি ধর্মীয় নেতা এবং ব্যবসায়ী ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

বৈঠকে অমুসলিম দেশে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং সেসব ক্ষেত্রে ইসলামি সভ্যতার দৃষ্টিভঙ্গি ও করণীয় নিয়ে আলোচনা হয়।

ড. আল-ইসা যুক্তরাজ্যের মুসলমানদের পারস্পরিক সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন, মুসলিম ওয়ার্ল্ড লীগের পক্ষ থেকে আমরা এই অনন্য বৈশিষ্ট্য নিয়ে গর্ববোধ করি। এটি ইসলামী সভ্যতার মূল্যবোধ, নাগরিকত্বের চেতনা এবং সামাজিক সংহতি জোরদারের গুরুত্ব সম্পর্কে মুসলমানদের সচেতনতার প্রতিফলন।

সভায় উপস্থিত মুসলিম নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা বিশ্বব্যাপী মুসলিম ওয়ার্ল্ড লীগের ইতিবাচক ও প্রভাবশালী কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা সংগঠনটির বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ এবং অর্জিত মর্যাদার কথা উল্লেখ করেন।

বক্তারা যুক্তরাজ্যে ড. আল-ইসার অন্যতম উল্লেখযোগ্য অর্জন হিসেবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে বাকিংহাম প্যালেসে তাঁকে অভ্যর্থনা জানানোর বিষয়টি তুলে ধরেন। রাজা হিসেবে সিংহাসনে আরোহণের পর তিনি প্রথম আরব ও মুসলিম ব্যক্তিত্ব হিসেবে এই সম্মান লাভ করেন।

এছাড়া ইসলামবিরোধী বিদ্বেষ মোকাবেলায় জাতিসংঘের প্রথম আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে বিশ্ব মুসলিম জনগোষ্ঠীর পক্ষ থেকে ড. আল-ইসার বিশেষ বক্তব্য প্রদান এবং দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইসলামী বিশ্বের প্রথম ধর্মীয় প্রতিনিধিত্বের ভূমিকাও উপস্থিতরা প্রশংসার সঙ্গে স্মরণ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ