বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮


দেওবন্দের শূরা সদস্য মাওলানা ড. সৈয়দ আনযার হুসাইন মিয়ার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক-

ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য ও দেওবন্দের প্রখ্যাত ‘মিয়া সাহেব’ পরিবারের অন্যতম সদস্য মাওলানা ড. সৈয়দ আনযার হুসাইন মিয়া দেওবন্দী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দেওবন্দ সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেইজ সূত্রে জানা যায়, তিনি মঙ্গলবার (২৩ জুন) রাতে স্থানীয় সময় ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক ইন্তেকালের খবরে দেওবন্দসহ উপমহাদেশের আলেমসমাজ, মাদরাসা সংশ্লিষ্ট মহল এবং তাঁর অসংখ্য শুভাকাঙ্ক্ষীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মাওলানা ড. আনযার হুসাইন মিয়া দেওবন্দী দেওবন্দের সুপরিচিত ও সম্মানিত ধর্মীয়-শিক্ষাবিষয়ক পরিবারের সন্তান ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। শিক্ষা, গবেষণা, সমাজসেবা এবং দীনি খেদমতে তাঁর অবদান বিভিন্ন মহলে প্রশংসিত ছিল।

তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়ার পর বিভিন্ন আলেম, শিক্ষাবিদ ও ইসলামি ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। শোকবার্তায় তাঁরা বলেন, মাওলানা ড. আনযার হুসাইন মিয়া দেওবন্দীর মৃত্যু ইসলামি শিক্ষা ও দ্বীনি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও খেদমতের স্মৃতি দীর্ঘদিন মুসলিম সমাজে স্মরণীয় হয়ে থাকবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ