শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮


জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল দখলদার ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের ইমামকে আটক করেছে দখলদার ইসরায়েল। পবিত্র জুমার নামাজের পর তাকে আটক করা হয়। 

শুক্রবার (১০ জুলাই) ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ থেকে জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে আটক করে। তবে তাকে আটকের কারণ বা ইসরায়েলি বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ওয়াফা জানায়, শেখ মোহাম্মদ হুসেন শুক্রবার আল-আকসা মসজিদে জুমার খুতবা দেন এবং নামাজে ইমামতি করেন। এর কিছুক্ষণ পরই ইসরায়েলি সেনারা তাকে আটক করে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের পাঁচটি প্রদেশে হামলার পর মধ্যপ্রাচ্যের চার প্রতিবেশী দেশ কুয়েত, কাতার, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র: ওয়াফা নিউজ এজেন্সি 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ