মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে এজিয়ান সাগরের তীরে অবস্থিত পশ্চিম তুরস্কের ইজমির শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আলিয়াগায় হাবাস কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান তদন্তের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইজমিরের গভর্নর জানিয়েছেন, বয়লার পরিবর্তনের কাজ চলার সময় একটি ওভারহেড ক্রেন বড় একটি শিল্প চুল্লির ওপর পড়ে গেলে বিস্ফোরণটি ঘটে।

ইজমিরের মেয়র সেমিল তুগায় বলেছেন, ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত নিহত ও আহতের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হবে না।

প্রত্যক্ষদর্শী দেনিজ উলকার বলেছেন, বিস্ফোরণটি তার কাছে ‘ভূমিকম্পের’ মতো মনে হয়েছিল।

তিনি বলেন, আমি যখন রাস্তার ওপাশে থাকা কারখানাটির দিকে তাকালাম, তখন সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছিল। চিমনির কাছে আগুন লেগে গিয়েছিল।

শ্রমিক সংগঠনগুলো বলছে, কারখানাটিতে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা-সংক্রান্ত নানা সমস্যা রয়েছে।

তুরস্কের লেবার পার্টির (ইজমির শাখা) পক্ষ থেকে বলা হয়েছে, গত তিন সপ্তাহের মধ্যে কারখানাটিতে এটি ছিল ‘তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা’। দলটি একটি ছোট মার্ক্সবাদী রাজনৈতিক সংগঠন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দলটি সতর্ক করে বলেছে, গত ১০ বছরে কারখানাটিতে দুর্ঘটনায় সাতজন কর্মী নিহত হয়েছেন। এছাড়া সেখানে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা এবং নিরাপত্তার মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।

ইউরোপীয় ইউনিয়ন ও আজারবাইজানসহ বেশ কয়েকটি পক্ষ এ ঘটনায় শোক প্রকাশ করেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ