মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

পূর্ণিমার পূর্বে চাঁদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নাজমুল হুদা মজনু ||

হৃদয়ে কাঁপন ধরে কিসের ভয়ে
পূর্ণিমার পূর্বে চাঁদ যে যায় ক্ষয়ে।
গোলাপ চয়নে কাঁটার কষ্ট সয়ে
রাঙা পাপড়ি ঘ্রাণ দেয় মধুময়ে।
হৃদয়ে কাঁপন ধরে কিসের ভয়ে
পূর্ণিমার পূর্বে চাঁদ যে যায় ক্ষয়ে।
ভীরুতা ভুলে চলো সাহসী বুকে 
আলস্যে মরো নাকো ধুঁকে ধুঁকে।
জড়তা ছেড়ে ওঠো সাহসী হয়ে।
হৃদয়ে কাঁপন ধরে কিসের ভয়ে
পূর্ণিমার পূর্বে চাঁদ যে যায় ক্ষয়ে।
আলোর পথে অগ্রযাত্রা প্রাণপণ 
আল্লাহর স্মরণে থাকো অনুক্ষণ।
ছুটে চলা অক্লান্ত আজ বিশ্বজয়ে।
হৃদয়ে কাঁপন ধরে কিসের ভয়ে। 
পূর্ণিমার পূর্বে চাঁদ যে যায় ক্ষয়ে।
রাতের গভীরে ডুব দাও কান্নাতে
ছোটো অবিরাম অনন্ত জান্নাতে।
দিদার দেবে যে রহমান দয়াময়ে।
পূর্ণিমার পূর্বে চাঁদ যে যায় ক্ষয়ে।
হৃদয়ে কাঁপন ধরে কিসের ভয়ে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ