সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন রঙিন এই দুনিয়ায় পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ শুভেন্দু অধিকারীর সরকারের অবিলম্বে মুফতি রুহুল আমীনকে মুক্তি দিন: আল-হাইআতুল উলয়া ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত না করলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল

এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে পরীক্ষায় নকল করার কেলেঙ্কারি এবং তা ঠেকাতে নেওয়া শেষ মুহূর্তের কড়াকড়িতে তৈরি বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এ এআই ব্যবহার করে নকল বন্ধে তড়িঘড়ি পদক্ষেপের কারণে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার দায় স্বীকার করে রোববার পদত্যাগ করেন তিনি। ইয়োনহাপের তথ্য অনুযায়ী, আগাম প্রস্তুতির ঘাটতির সমালোচনা তিনি এড়াতে পারেন না বলে জানান। প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

গত সপ্তাহান্তে জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষার শীর্ষস্থানীয় ৩৪ বছর বয়সি হান ওন-সিওক স্বীকার করেন যে তিনি ক্ষুদ্র ক্যামেরা, ফোন ও এআই ব্যবহার করে নকল করেছিলেন। ১৬০ প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল করায় তার ফলাফল নিয়ে আগেই সন্দেহ ছিল। এরপর প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর অংশ নেওয়া নয় ঘণ্টার সুনেউং পরীক্ষায় কর্তৃপক্ষ প্রথমবারের মতো জাতীয় দুর্যোগ সতর্কতা ব্যবস্থাকে কাজে লাগিয়ে দিনভর তিনবার ফোন অ্যালার্ট পাঠায়, যা পর্যটকদের ফোনেও বেজে ওঠে। 

এ ছাড়া বোতাম ঢেকে রাখা ও চশমা পরীক্ষার মতো কড়াকড়িতে সৎ শিক্ষার্থীরাও চশমা বা লেন্স নিয়ে দুশ্চিন্তায় পড়েন; পরীক্ষায় অননুমোদিত স্মার্ট ডিভাইসসহ ১১১ জন ধরা পড়েন।

সূত্র: বিবিসি

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ