বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


স্বৈরাচার পতনের এক বছর, কারানির্যাতিত আলেমদের অনুভূতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আজ ৫ আগস্ট। ২০২৪ সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে এক নতুন মোড় নেয়। দীর্ঘ ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসন শেষে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। দীর্ঘ সময় ধরে বিরোধী কণ্ঠরোধ, গুম-খুন, দুর্নীতি ও দমননীতির শিকার ছিল দেশের জনগণ।

আলেম সমাজ ছিল এই শাসনের সবচেয়ে বেশি নির্যাতিত অংশ। ছোটখাটো প্রতিবাদেও আলেমদের “জঙ্গি” আখ্যা দিয়ে গ্রেফতার ও কারাবন্দি করা হতো। অনেকে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গু। কারাগার হয়ে উঠেছিল আলেমদের জন্য এক বিভীষিকাময় বন্দিশালা।

আজ ৫ আগস্ট, দেশের নতুন স্বাধীনতা দিবসে কারানির্যাতিত আলেমদের সঙ্গে কথা বলেছে আওয়ার ইসলাম —তাঁদের অভিজ্ঞতা, উপলব্ধি ও আগামী দিনের স্বপ্ন নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলামের সাব এডিটর মোহাম্মাদ হুজাইফা