নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর থানার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন বুলবুল হত্যাকাণ্ডের বিচার ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
তিনি শহীদ জাহিদ আল আমিন বুলবুল হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করে অবিলম্বে হত্যা