বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রস্রাবের ছিটা নিয়ে সংশয়ে করণীয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার নাম শামীম। আমি খুব দ্বিধায় ভুগছি আর সেটা হলো আমি পশ্রাব করার পর সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে পারছি কিনা। যেটা বলতে চাচ্ছি পশ্রাব চুল পরিমাণ কাপড়ে লেগে যাওয়ার ভয় সব সময় কাজ করছে। এমন অবস্থায় আপনার পরামর্শ চাচ্ছি।

উত্তর : অহেতুক সন্দেহ একটি রোগ। মনে সন্দেহ সৃষ্টি করে শয়তান মানুষকে ইবাদত থেকে বিতৃষ্ণ করার হীন চেষ্টা করে থাকে। তাই অহেতুক সন্দেহ বাতিকতা থেকে মুক্ত থাকতে সদা সচেষ্ট থাকতে হবে।

পেশাব শেষ করার পর স্বাভাবিকভাবে পেশাব পুরোপুরি ঝরে যাবে যতটুকু সময় বসে থাকলে মনে হবে ততটুকু সময় বসে থাকবে। এর পরিমাণ সর্বোচ্চ ৩ থেকে ৪ মিনিট। প্রয়োজনে টিস্যু ব্যবহার করুন বা ঢিলা ব্যবহার করে একটু দাঁড়াতে পারেন। এরপর পানি ব্যবহার করে চলে আসুন। মনের মাঝে যতই সন্দেহ আসুক যে, আপনি পবিত্র হননি। পেশাব ঝড়ছে ইত্যাদি বিষয়কে মোটেও পাত্তা দিবেন না। ইনশাআল্লাহ এ ধীরে ধীরে এ রোগ কেটে যাবে।

সন্দেহকে প্রশ্রয় দিলেই তা ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করবে। আতা বিন আবী মাইমুনা বলেন, আমি শুনেছি আনাস বিন মালিক রা. বলেছেন, রাসূল সাঃ যখন প্রয়োজন সম্পন্ন [টয়লেটে যাবার জন্য] করার জন্য বের হতেন, তখন আমি ও আরেক ছেলে আসতাম। আমাদের সাথে পানির পাত্র থাকতো। অর্থাৎ এ দিয়ে রাসূল সাঃ ইস্তিঞ্জা করতেন। {বুখারী, হাদীস নং-১৫০}

হযরত ঈসাব বিন ইয়াযদাদ আলইয়ামানী তার পিতা থেকে বর্ণনা করেন। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ পেশাব করে, তখন সে যেন তার লজ্জাস্থানকে তিনবার ঝেড়ে নেয়। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩২৬}

যে ব্যক্তি ঢিলা ব্যবহার করে সে যেন বেজোড় ব্যবহার করে। যে তা করবে সে উত্তম কাজ করল, আর যে করেনি তাতে কোন সমস্যা নেই। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫} সূত্র : আহলে হক মিডিয়া ।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ