নাজমুল হাসান
রমজান শুধু উপবাসের মাস নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহর নৈকট্য অর্জনের মাস। একজন মুমিন সারাদিন পানাহার ও কামনা-বাসনা থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। কিন্তু অজ্ঞতা বা অসতর্কতার কারণে এমন কিছু কাজ হয়ে যায়, যা রোজা নষ্ট করে দেয়। তাই রোজা ভঙ্গের কারণগুলো জানা প্রত্যেক রোজাদারের জন্য জরুরি।
আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন—
فَالْآنَ بَاشِرُوهُنَّ... ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ
‘…আর তোমরা পানাহার করো যতক্ষণ না ভোরের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট হয়। এরপর রাত পর্যন্ত রোজা পূর্ণ কর।’ (সুরা আল-বাকারা: ১৮৭)
এই আয়াতে রোজার মৌলিক বিধান তুলে ধরা হয়েছে। হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। নিচে রোজা ভঙ্গের ৭টি কারণ তুলে ধরা হলো—
১. স্ত্রী সহবাস
- রোজা অবস্থায় সহবাস করা সবচেয়ে গুরুতর অপরাধ। এর ফলে—
- কবিরা গুনাহ হয়; তওবা আবশ্যক
- রোজা বাতিল
- দিনের বাকি সময় পানাহার থেকে বিরত থাকতে হবে
- পরবর্তীতে কাজা আদায় করতে হবে
- কাফ্ফারা দিতে হবে (দাস মুক্ত করা; না পারলে টানা দুই মাস রোজা; তাও সম্ভব না হলে ৬০ জন মিসকিনকে আহার করানো)