সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

চুল প্রসেসিং কোম্পানিতে চাকরির টাকা কি হালাল?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জীবিকার তাগিদে মানুষ চাকরি কিংবা ব্যবসা বা অন্যান্য কিছু করে থাকে। তবে মুসলিম মাত্রই খুঁজতেই হয় হালাল জীবিকার মাধ্যম। একজন মুসলিম কোনো ব্যবসা বা চাকরি করার ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে সে কাজটি ইসলাম সমর্থন করে কী না বা ইসলামে বৈধ কীনা!

বর্তমান সময় আধুনিকতার। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাকরি বা ব্যবসার খাত। এগুলোর একটি হলো মানুষের ‘চুলপ্রসেসিং’। বিশ্ব বাজারে এর চাহিদা ব্যাপক। কিন্তু এই কাজটিকে কি ইসলাম সমর্থন করে? এই ব্যবসা কি হালাল। কিংবা  ‘চুলপ্রসেসিং’ কোম্পানিতে কোনো মুসলমান চাকরি করে টাকা ইনকাম করলে সেটা কি হালাল হবে? এসব প্রশ্ন অনেকের মনেই জাগে। সে বিষয়টি নিয়েই আমাদের আজকের মাসআলা।

আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন, ‘মুহতারাম! আমি চুলপ্রসেসিং কোম্পানিতে চাকরি করি। আমার কাজ হলো, কোন মহাজন কত কেজি চুল আনলো সেগুলো লেখা এবং পরবর্তীতে সেগুলো শ্রমিকের মাধ্যমে ‘প্রসেসিং বাই প্রসেসিং’ অনুযায়ী কাজ করিয়ে নেওয়া এবং তার হিসেব রাখা। এখন উক্ত কাজে উপার্জিত অর্থ হালাল হিসেবে গণ্য হবে নাকি হারাম হিসাবে গণ্য হবে।

শরঈ সমাধান-
একজনের চুল আরেকজন ব্যবহার করা জায়েজ নেই। আর যে কাজ ‘না জায়েজ’ তার ব্যবসাও ‘না জায়েজ।’ সুতরাং ব্যবসা যদি এমন হয়, ‘মানুষের চুল জোগাড় করে সেগুলো ব্যবহার উপযোগী করে বাজারজাত করা’ তাহলে এখানে চাকরি করা যাবে না। আপনি দ্রুত একটি স্বচ্ছ, সুন্দর ও হালাল কাজের সন্ধান করুন। যতটা দ্রুত সম্ভব এই কাজ ছেড়ে দিন। আল্লাহ আপনার সহায় হোন।

সূত্র : আস-সুন্নাহ ট্রাস্ট।

এমআই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ