সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ভিসা বেচা-কেনা করার হুকুম কী?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রশ্ন: বর্তমানে বিদেশের যে ভিসা কেনা বেচা চলতেছে, এই কেনা বেচা কতটুকু শরীয়তসম্মত ? কেউ কেউ এটাকে ব্যবসার সাথে তুলনা দিতেছে। ভিসা ব্যবসার পণ্য কিনা ?
যদি বেচা কেনা করা যায়, তাহলে কি হিসেবে বেচা কেনা করতে হবে ? কারণ, দেখা যায় অনেক আলেমও এই ভিসা কেনা বেচার সাথে জড়িত, উনারা বলছেন, এটা নাকি হালাল হবে।

এই কথাটি কুরআন ও হাদিসের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য ? দলিলসহ জানালে খুবই কৃতজ্ঞ থাকব। 

উত্তর: ভিসা মূলত একটি হককে মুজাররাদ বা নিরেট একটি হক। নিরেট হক শরয়ী দৃষ্টিতে ক্রয়বিক্রয় জায়েজ নয়।

তবে যদি কোন ব্যক্তির ভিসা অর্জনের জন্য অর্থ ও সময় ব্যয় হয়, তাহলে ভিসার জন্য খরচ কৃত টাকার অতিরিক্ত মেহনতের মজুরী ধরে নির্ধারিত টাকা ফি হিসেবে গ্রহণ করতে পারবে।

এক্ষেত্রে যদি ভিসাটি পেতে কোন প্রকার মেহনত বা অর্থ ব্যয় না হয়ে থাকে বরং কোন কোম্পানী বা সরকারের পক্ষ থেকে ভিসা প্রদান করে থাকে কাউকে কাংখিত দেশে আনার জন্য, তাহলে উক্ত ভিসা বিক্রি করে অতিরিক্ত টাকা কামানো জায়েজ নয়।

দলিল-

আল আসবা ওয়ান নাযায়ের-১৭৮