সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম করা যাবে কি না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

প্রশ্ন: আমার স্বামী চাকরির সুবাদে ঢাকা থাকেন। তিনি পাক্ষিক এক দিনের ছুটিতে গ্রামে আসেন। আমি বর্তমানে গর্ভবতী ও শারীরিকভাবে দুর্বল। এলার্জি, ঠাণ্ডা ও কাশির সমস্যাও আছে। বর্তমানে গ্রামে অনেক শীত পড়ছে। রাতে গরম পানি করা আমার জন্য কষ্টকর। তাই ফজরের নামাজ কাজার ভয়ে রাতে আমরা সহবাস থেকে বিরত থাকি। আর দিনের বেলা গরম পানি দিয়ে একাধিকবার গোসল করলে শারীরিক ক্ষতি ও রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এসব নিয়ে আমাদের মনোমালিন্য হচ্ছে। আমার করণীয় জানিয়ে বাধিত করবেন।

-নাম প্রকাশে অনিচ্ছুক পাঠক


উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে গোসল করার দ্বারা অসুস্থতা ও শারীরিক ক্ষতির আশঙ্কা প্রবল হলে আপনার জন্য গোসলের পরিবর্তে তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ হবে। তবে যখন পানি ব্যবহার করলে শারীরিক সমস্যা হবে না তখন গোসল করে নিতে হবে। (কিতাবুল আছল : ১/৮৬, ১০৪)

এনএ/