প্রয়োজনীয় নথি ও কাগজপত্র ছাড়াই যারা হজ করতে আসবেন তাদের ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়ে সৌদি আরব সরকার।
সৌদির সরকার ঘোষণা দিয়েছে, যে সব মুসলিম হজভিসা ও প্রয়োজনীয় নথি ব্যতিরেকে হজের জন্য সৌদি আরবে আসবেন, তাদেরকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হবে।
সৌদি আরবের উপকূলবর্তী শহর জেদ্দার নগরপ্রশাসনের মুখপাত্র মোহাম্মেদ আল বাকমি দেশটির সরকারি টেলিভিশন আল এখবারিয়াকে এ তথ্য জানিয়ে বলেছেন, ‘যতদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু না হচ্ছে, ততদিন তারা অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে পারবেন।’
ইসলামের ৫টি স্থম্ভের মধ্যে হজ অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। এ কারণে প্রতি বছর হজের মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় এসে সমবেত হন লাখ à
