মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

সকাল-বিকেল যে দোয়া পাঠে জাহান্নাম থেকে মুক্তি মেলে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| শাব্বির  আহমাদ খান ||

জীবনের প্রতিটি সময়েই আমরা বিপদ-আপদ, দুশ্চিন্তা ও নানা অশান্তির সম্মুখীন হই। এসব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর স্বরণ করাই সবচেয়ে নিরাপদ আশ্রয়। ইসলামে এমন অনেক ছোট ছোট দোয়া রয়েছে, যেগুলো নিয়মিত পড়লে আল্লাহ আমাদের জান-মাল, মন-মানসিকতা, পরিবার এবং আখিরাতের ক্ষতির হাত থেকে রক্ষা করেন।

এমনই একটি গুরুত্বপূর্ণ ও ছোট দোয়া হলো:  اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ

উচ্চারণ: আল্লাহুম্মা অজিরনী মিনান্নার
অর্থ: “হে আল্লাহ! আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন।”

হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত— রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: “যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় সাতবার করে এই দোয়া পড়বে— اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ
আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন।”

 কখন পড়বেন?

• সকাল: ফজরের পর

• সন্ধ্যা: মাগরিবের পর

• প্রতিদিন ৭ বার করে পাঠ করুন এই দোয়া।

এ দোয়াটি যেন আমরা নিজেরা পড়ি, পরিবারকে পড়াতে উৎসাহ দিই, শিশুদের মুখে মুখে তুলে দিই। এই ছোট্ট বাক্যটি হতে পারে আমাদের চিরমুক্তির চাবিকাঠি। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত দোয়া পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ