শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আয়না দেখার সময় রাসূল (সা.)-এর দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানুষের সৌন্দর্য ও ব্যক্তিত্ব আল্লাহর বিশেষ নেয়ামত। নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখার সময়ও ইসলাম আমাদের শিখিয়েছে কৃতজ্ঞতা প্রকাশ ও উত্তম চরিত্রের জন্য প্রার্থনা করতে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) আয়না দেখার সময় একটি বিশেষ দোয়া পাঠ করতেন।

দোয়াটি হলো:

اللهم أنت حسّنت خلقي فحسن خُلقي

উচ্চারণ: আল্লাহুম্মা আনতা হাসসানতা খালক্বি, ফাহাসসিন খুলুক্বি।

অর্থ: হে আল্লাহ, আপনি আমার চেহারাকে সুন্দর করেছেন, অতএব আমার চরিত্রও সুন্দর করে দিন।

এই দোয়া শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা নয়, বরং আভ্যন্তরীণ চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কেননা, একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার উত্তম চরিত্রে নিহিত।

হাদিসটি মুসনাদে আহমদ (হাদিস নম্বর: ২৪৩৯২) ও আবু ইয়ালার সংকলনে (হাদিস নম্বর: ৫০৭৫) বর্ণিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, ছোটবেলা থেকেই এই দোয়া শিশুদের মুখস্থ করানো উচিত। এতে তারা শিখবে, শুধু বাহ্যিক রূপ নয়, বরং উত্তম চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ