মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

হজ মৌসুমে রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছেন ১৯ লাখ মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছরের হজ মৌসুমে পবিত্র মসজিদে নববির গুরুত্বপূর্ণ স্থান রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন প্রায় ১৯ লাখ ৫৮ হাজার ৭৬ জন মুসল্লি। এই তথ্য জানিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, ১ জিলকদ থেকে ২৯ জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে রিয়াজুল জান্নায় নফল নামাজ আদায়কারীদের এই সংখ্যা রেকর্ড করা হয়েছে। একই সময়ে রওজা শরিফ জিয়ারত করেছেন ৩৪ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন ধর্মপ্রাণ মুসল্লি।

হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, যিয়ারত ও নামাজ আদায় নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, যেন মুসল্লিরা স্বস্তি, নিরাপত্তা ও আত্মিক পরিবেশে ইবাদত করতে পারেন।

উল্লেখ্য, রিয়াজুল জান্নার আয়তন ৩৩০ বর্গমিটার, যেখানে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। সাধারণত প্রতিটি যিয়ারতকারীর জন্য ১০ মিনিট সময় নির্ধারিত থাকে।

রওজা শরিফে যিয়ারত সহজ করতে কর্তৃপক্ষ চারটি ধাপে প্রবেশ পদ্ধতি নির্ধারণ করেছে:

১. ‘নুসুক’ ও ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা।
২. ইলেকট্রনিক ডিভাইসে কিউআর কোড স্ক্যান করা।
৩. নির্ধারিত স্থানে অপেক্ষা করা।
৪. এরপর যিয়ারতের অনুমতি প্রদান করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ