মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

বিপদ: রহমত না আজাব—কীভাবে বুঝবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান 

মানুষের জীবনে সুখ-দুঃখ, বিপদ-আপদ সবই আসে আল্লাহর হুকুমে। কখনো এসব হয় পরীক্ষার অংশ, কখনো গুনাহের ফলে আল্লাহর শাস্তি বা আজাব। তবে বিপদ আসলেই কীভাবে বুঝবেন এটি আল্লাহর রহমত নাকি তাঁর আজাব?

নেককারদের জন্য বিপদ হয় পরীক্ষা ও রহমত 

যদি কেউ আল্লাহভীরু, নামাজী, সৎকর্মশীল হন—তাঁর জীবনে কোনো বিপদ এলে সেটা সাধারণত পরীক্ষা ও মর্যাদা বৃদ্ধির মাধ্যম হয়। হাদিসে এসেছে,  "যাকে আল্লাহ ভালোবাসেন, তাকে পরীক্ষা করেন।" (তিরমিজি) এই পরীক্ষায় ধৈর্য ধরলে আল্লাহ ক্ষমা করেন, মর্যাদা বাড়ান। 

পাপাচারীদের জন্য বিপদ হতে পারে আজাব 

যদি কেউ গুনাহে লিপ্ত থাকে, আল্লাহর সীমা লঙ্ঘন করে, নামাজ পরিত্যাগ করে, হারাম খায়—তার জীবনে হঠাৎ বিপদ নেমে এলে তা হতে পারে সতর্কবার্তা বা আজাব। যদি সে তাওবা করে, বিপদ হয় রহমত। না করলে হয় ধ্বংসের কারণ। 

বিপদের সময় আচরণই বলে দেয় তা রহমত নাকি আজাব 

কেউ বিপদের সময় তাওবা, ইস্তিগফার, ধৈর্য ও আল্লাহর কাছে ফিরে যায় – এটা রহমতের আলামত।   বিপদের সময় যদি কেউ হতাশ হয়, আল্লাহকে দোষ দেয়, গুনাহে জড়ায় – তা আজাবের ইঙ্গিত। 

বিপদ একদিকে হতে পারে আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে আনার সুযোগ, অন্যদিকে হতে পারে গাফেলকে জাগানোর জন্য আঘাত। বিষয়টি নির্ভর করে আপনার প্রতিক্রিয়ার ওপর। তাই বিপদ এলে আত্মসমালোচনা করুন, তাওবা করুন, আল্লাহর রহমত চেয়ে ফিরে আসুন। এতে বিপদও হয়ে উঠবে নিয়ামত।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ