শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সেবা পাওয়ার বেশি অধিকার মায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসুল, সদাচার পাওয়ার ক্ষেত্রে কে সবচেয়ে বেশি অগ্রগণ্য? তিনি বলেন, তোমার মা।

তিনি বলেন, তারপর কে? রাসুল (সা.) বলেন, তোমার মা। 

তিনি বলেন, তারপর কে? রাসুল (সা.) বলেন, তোমার মা। তিনি বলেন, তারপর কে? রাসুল (সা.) বলেন, তোমার পিতা। (সহিহ বুখারি, হাদিস : ৫৯৭১)

সবসময় মায়ের সঙ্গে সদাচারের নির্দেশ

আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে বললো, আপনি আমাকে কী আদেশ করেন? রাসুল (সা.) বলেন, ‘তুমি তোমার মায়ের সঙ্গে সদাচারণ করবে।’ ওই ব্যক্তি পুনরায় একথা বললে রাসুল (সা.) বলেন, ‘তোমার মায়ের সঙ্গে সদাচারণ করবে।’ ওই ব্যক্তি পুনরায় একথা বললে রাসুল (সা.) বলেন, ‘তোমার মায়ের সঙ্গে সদাচারণ করবে।’ ওই ব্যক্তি চতুর্থবার একই কথা বললে রাসুল (সা.) বলেন, ‘তোমার মায়ের সঙ্গে সদাচার করবে।’ সে পঞ্চমবার জিজ্ঞেস করলে রাসুল (সা.) বলেন, ‘তোমার পিতার সঙ্গে সদাচারণ করবে।’ (আল-আদাবুল মুফরাদ, হাদিস : ৫)

এছাড়াও কুরআনে আল্লাহ বলেছেন, “আমি মানুষকে তার পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি।”(সূরা লুকমান, আয়াত: ১৪)

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ