মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ছয় মাসেই উমরা পালনকারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৪ সালের শেষে সৌদি আরব কর্তৃপক্ষ অনুমান করেছিল, চলতি (২০২৫) সালে প্রায় দেড় কোটি মানুষ উমরা পালন করবেন। সেই লক্ষ্য বছরের প্রথম ছয় মাসেই পূরণ হয়েছে।

সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের তথ্যমতে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে উমরা পালনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫২ লাখ ২২ হাজার ৪৯৭ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, উমরাকারীদের মধ্যে ২৪% সৌদি নাগরিক। তাদের মধ্যে ৬০.৫% পুরুষ ও ৩৯.৫% নারী। এ সময় বিদেশ থেকে ৬০ লাখের বেশি উমরাকারী সৌদি আরবে প্রবেশ করেন, যা আগের বছরের তুলনায় ১০.৭% বেশি। এর মধ্যে ৮২.২% আকাশপথে এসেছেন।

দেশের ভেতর থেকে উমরা করেছেন ৮৬ লাখ ৯৮ হাজার ৮৬৭ জন, যাদের ৫৮% ছিলেন প্রবাসী। অন্যদিকে, মদিনায় আগত মোট যাত্রীর সংখ্যা ছিল ৬৪ লাখ ৫২ হাজার ৬৯৬ জন, যার মধ্যে ৪৪ লাখ ১২ হাজার ৬৮৯ জন বিদেশি।

উমরা সহজ করতে মক্কা ও মদিনার ১৫টি ইসলামিক ও সাংস্কৃতিক স্থাপনা আধুনিকায়ন করা হয়েছে। সৌদি গণমাধ্যম ওকাজ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ৪০টি স্থাপনা সংস্কার এবং উমরাকারীর বার্ষিক সংখ্যা তিন কোটিতে উন্নীত করার লক্ষ্যে ‘গেস্ট অব আল্লাহ’ প্রকল্প চালু রয়েছে।

গত বছর সৌদি আরবে ১ কোটি ৩৫ লাখ মানুষ উমরা পালন করেছিলেন। ২০১৯ সালে চালু হওয়া এ প্রোগ্রামের আওতায় গত বছর সবচেয়ে বেশি উমরা করেছেন পাকিস্তানের ২০ লাখ মুসল্লি। এরপর মিসর থেকে ১৭ লাখ ও ইন্দোনেশিয়া থেকে ১৪ লাখ মানুষ উমরা পালন করেন।

চলতি বছরের জুনে হজ শেষে নতুন উমরা মৌসুম শুরু হয়েছে। হজের সময় বাদে সারা বছরই মুসল্লিরা উমরা পালনের সুযোগ পান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ