শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

শ্বশুরের সৎ মায়ের সঙ্গে কি দেখা দেওয়া জায়েজ? 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি যুবাইর মাহমুদ রাহমানি 

প্রশ্ন: আমার শ্বশুর এর সৎ মা তথা আমার সৎ দাদি শাশুড়ীর সঙ্গে কি আমি দেখা করতে পারব? তিনি কি আমার মাহরাম?

উত্তর : আপনার শ্বশুর এর সৎ মা অর্থাৎ আপনার সৎ দাদি শাশুড়ী আপনার মাহরাম নন। কেননা, তিনি স্ত্রীর বংশগত বা দুধসম্পর্কীয় মায়েদের অন্তর্ভুক্ত নন। কুরআনে কারিমে আল্লাহ তায়ালা বলেছেন : وَأُمَّهَاتُ نِسَائِكُمْ 

অর্থাৎ তোমাদের স্ত্রীদের (বংশগত বা দুধসম্পর্কীয়) মায়েরা তোমাদের জন্য হারাম"। (সুরা নিসা: ২৩)

সুতরাং আপনার স্ত্রীর সৎ মা এবং সৎ দাদি বংশগত এবং দুধসম্পর্কীয় দিক থেকে আপনার স্ত্রীর মায়েদের অন্তর্ভুক্ত না হওয়ায় তারা আপনার মাহরামের অন্তর্ভুক্ত নন। অতএব, তাদের সঙ্গে আপনার পর্দা করা জরুরি।

সূত্র: উমদাতুল কারী: ২০/১০৭

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ