মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

এক সময়ের সিনেমা হল এখন তাবলিগের মারকাজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লোকসানের বোঝা বইতে না পেরে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেছে নাড়াইল কালিয়া উপজেলার ‘আল্পনা’ সিনেমা হল। গত বুধবার থেকে বন্ধ সিনেমা হলের সামনে ঝুলেছে ‘তাবলিগি মার্কাজ মসজিদ’-এর ব্যানার।

১৯৮৪ সালে ‘টাউন হল’ নামে এর উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক ম শাফায়াত আলী। পরে এখানে সিনেমা হল হয়। প্রায় দুই দশক ধরে এটি খালি পড়ে আছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয়রা।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘এখন থেকে ২০ বছর আগে ‘আল্পনা’ সিনেমা হল ছিল। সেটি বন্ধ। কেউ একজন এই ভেস্টেড প্রপার্টি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে পরিচালনা করতেন বলে শুনেছি।

তাবলিগের ‘আলমি শুরায়ি নেজাম’ এর পক্ষে মাওলানা শহিদুল ইসলাম এটি ইজারা নিয়ে তাবলিগি মারকাজ মসজিদ করেছেন।

মাওলানা হাবিবুল্লাহ রায়হান সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ! কালিয়া নড়াইলের ‘আল্পনা’ সিনেমা হল এখন থেকে (বুধবার) মারকাজ মসজিদ। যেখানে এক সময় গুনাহের অন্ধকারে নিমজ্জিত ছিল, আজ সেখানে আল্লাহর জিকির-ফিকির ও দ্বীনি দাওয়াতের মেহনত দ্বারা আবাদ হবে। অন্ধকার বিদায় নেবে, জায়গা করে নেবে ঈমানের নূর।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ