মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এ তথ্য জানায়।

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান শুরুর চাঁদটি ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ০১ মিনিটে (আমিরাত সময়) জন্ম নেবে। তবে ওই দিন সূর্যাস্তের এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না।

এই কারণে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। তবে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই বিষয়টি নিশ্চিত করা হবে।

আল জারওয়ান আরও জানান, রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। এ সময় দিনের দৈর্ঘ্যও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিটে বাড়বে।

তিনি জানান, রমজানের শুরুতে আবুধাবিতে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা উত্তর দিকের শীতল বায়ুর প্রভাবে থাকবে। তবে মাসের শেষে বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাস শুরু হলে তাপমাত্রা ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে।

আল জারওয়ান আরও বলেন, পুরো রমজান জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যা মৌসুমি গড় অনুযায়ী ১৫ মিলিমিটারের বেশি হতে পারে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ