সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন রঙিন এই দুনিয়ায় পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ শুভেন্দু অধিকারীর সরকারের অবিলম্বে মুফতি রুহুল আমীনকে মুক্তি দিন: আল-হাইআতুল উলয়া ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত না করলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল

যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে আজ শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ৩১তম মারকাজি ইজতেমা। দিনব্যাপী এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, মাদরাসার দায়িত্বশীল, বিভিন্ন জেলা ও মারকাজের প্রতিনিধিসহ ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ইজতেমায় সভাপতিত্ব করবেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চার পর্বে চলবে এ আয়োজন।

ইজতেমায় সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এবং মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

এ ছাড়া দেশের বিশিষ্ট আলেম মুফতি মনসুরুল হক, মুফতি আরশাদ রাহমানি, মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি শামছুদ্দীন জিয়া, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা ওবায়দুল্লাহ খান নদভী, মাওলানা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী ও অধ্যাপক মাওলানা গিয়াস উদ্দিনসহ দেশের বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরামের উপস্থিত থাকার কথা রয়েছে।

আয়োজকদের সূচি অনুযায়ী, প্রথম পর্বে পবিত্র কোরআন তিলাওয়াত, আসমায়ে হুসনা, আকাবিরদের মালফুজাত পাঠ এবং সুন্নাহ, আদব-আখলাক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এ পর্বে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরবেন দায়িত্বশীল আলেমরা।

দ্বিতীয় পর্বে বিভিন্ন জেলা ও মারকাজের প্রতিনিধিরা নিজ নিজ এলাকার দাওয়াতি কার্যক্রমের প্রতিবেদন পেশ করবেন। পাশাপাশি নতুন হালকা গঠন, তাশকিল ও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে। বিকেলের অধিবেশনে উলামায়ে কেরামের বয়ান, মাদরাসা পাঠ ও কোরআন তিলাওয়াত অনুষ্ঠিত হবে।

দিনের শেষ পর্বে আমিরুল উমারার দিকনির্দেশনামূলক বয়ান এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে।

উল্লেখ্য, সুন্নাহভিত্তিক জীবনচর্চা, আত্মশুদ্ধি, ইবাদত-বন্দেগি এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে আসছে মজলিসে দাওয়াতুল হক। সংগঠনটির কেন্দ্রীয় এ ইজতেমাকে ঘিরে দেশব্যাপী দাওয়াতি কার্যক্রমের পর্যালোচনা, সাংগঠনিক সম্প্রসারণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ