শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বইমেলায় এহসানুল ইয়াসিনের কাব্যগ্রন্থ ‘এখানে কেউ নেই’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে কবি এহসানুল ইয়াসিনের  কাব্যগ্রন্থ 'এখানে কেউ নেই'। জিনিয়াস পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

বইটি নিয়ে বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ সরকার আবদুল মান্নান বলেন, ‘এহসানুল ইয়াসিন বহুদিন ধরে নিরবচ্ছিন্নভাবে কবিতা লিখলেও তেমন কোনো হাঁকডাক নেই। কবিতা লেখার জন্য বোধের যে জগৎ অহর্নিশ আলো-আধাঁরে, রঙে-রেখায়, চাপে ও তাপে একান্ত আপন কোনো জগৎ তৈরি করে নেয়, ইয়াসিন সেই জগতের বাসিন্দা’।

তিনি আরো বলেন, ‘নিজস্ব কাব্যভাষা, কাব্যপ্রকরণ ও কাব্যস্বভাবের যে উৎকর্ষের জন্য একজন কবি স্পর্ধিত হয়ে ওঠেন, তার সকল লক্ষণ এই গ্রন্থটিকে মহিমান্বিত করে তুলেছে। কবিতাগ্রন্থটিতে ইয়াসিনের কবি-স্বভাবের একটি অত্যন্ত আলোকিত অধ্যায় রচিত হলো। গদ্য যে স্বভাবের জন্য কবিতা হয়ে ওঠে, যাকে আমরা বলি গদ্যকবিতা, তার গতি, স্বাচ্ছন্দ্য, ঝংকার, পেলবতা ও বন্ধনহীন প্রমত্ততার প্রবল ছাপ এই কবিতাগ্রন্থে লক্ষ করা যায়। কবি এহসানুল ইয়াসিনকে খুব নিবিড়ভাবে খুঁজে পাওয়ার জন্য এখানে কেউ নেই কবিতাগ্রন্থটির স্মরণ নেওয়া যেতে পারে’।

মেলায় বইটি পাওয়া যাবে জিনিয়াস পাবলিকেশন্সের ৩ নম্বর প্যাভিলিয়নে।

উল্লেখ্য, এহসানুল ইয়াসিনের প্রথম কাব্যগ্রন্থ্য রাধিকা নগরীর দিকে হেঁটে যাচ্ছি ২০১০ সালে প্রকাশিত হয়। এছাড়া কবিতাগ্রন্থ উত্তরাধিকারের হলফনামা, অহংকারের গোপন চিঠি, কী সুন্দর অন্ধকার এবং গল্পগ্রন্থ ফেরাও অথবা ভেঙে ফেলো প্রকাশিত হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ