রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

আলোর ফু্ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নাজমুল হুদা মজনু ||

মা আয়েশার ঘর জীর্ণ বুরুজ
সেখানে উদিত হয় রাতের সুরুজ।
চাঁদমাখা চেহারা ঝলকায়
মুক্তো ঝরা মুচকি হাসিতে।

মানুষের জীবন খুঁজে পায়
সান্ত্বনা
দুঃখ-বেদনা নাশিতে।

কোমল কলবে কত অনুরাগ পাপী-তাপি পায় নাজাতের
সহজ সরল পথ; তার পবিত্র
ছোঁয়ায়।

তাঁর হাতে হাত রেখে অমানুষ
হয়ে যায় পরশপাথর; শান্তির
ধারা নামে হৃদয়ে
অশ্রু সজল কান্না কাতর।

মদিনার বাগে ফোটা আলোর
ফুল; তিনি আল্লাহর  বন্ধু
প্রিয় মুহাম্মাদ রাসূল। সা.

লেখক: সাংবাদিক ও সাহিত্যিক

এনএ/