রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

উজবেকিস্তানে কয়েক দিন (২)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন ||

      উজবেকিস্তান সফরে কোথায় কি দেখলাম তার বর্ণনা শুরু করার আগে উজবেকিস্তান দেশ-এর পরিচয়, তার ভাষা, উজবেকিস্তানের মুদ্রা এবং তার অধিবাসীদের খাদ্য ও ধর্মীয় কৃষ্টি-কালচার সম্বন্ধে কিছু কথা বলে নিচ্ছি।

উজবেকিস্তান দেশ

      উজবেকিস্তান  মধ্য এশিয়ার একটি প্রজাতন্ত্র। এর পশ্চিম ও উত্তরে কাজাখিস্তান, পূর্বে কিরঘিজস্তান, দক্ষিণ-পূর্বে তাজিকিস্তান এবং দক্ষিণে আফগানিস্তান ও তুর্কমেনিস্তান। দেশটির ১২টি প্রদেশ রয়েছে। দেশটির রাজধানী শহর তাশখন্দ। স্থানীয়ভাবে উচ্চারণ করা হয় তাশকেন্ত বা তশকেন্ত (Tashkent/Toshkent)। দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণ উজবেক জাতির লোক।

দেশটির আয়তন ৪,৪৭,৪০০ কি. মি.।  বাংলাদেশ থেকে প্রায় সাড়ে তিন গুণ বড়। জনসংখ্যা ৩২,৯৭৯,০০০। ৯৫% -এর অধিক মুসলমান। সমস্ত মুসলমান হানাফী মাযহাব অনুসারী। উজবেকিস্তানে নিরক্ষর পর্যায়ের অশিক্ষিত কেউ নেই।

      ঊনবিংশ শতাব্দির শেষার্ধে (১৮৬৫ খ্রিস্টাব্দে) উজবেকিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয়। ১৯২০ সালের মধ্যে কেন্দ্রীয় এশিয়ায় রুশ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং কিছু প্রতিরোধ সত্ত্বেও উজবেকিস্তানসহ সমগ্র মধ্য এশিয়া সোভিয়েত à¦