নবীনদের জন্য বিহানের লেখালেখির বৈঠকি আয়োজন ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ অনুষ্ঠিত হয় গতকাল (২০ সেপ্টেম্বর) সিলেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে।
বিহান-সদস্য হাবিব আশাফাকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালার প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন গদ্যকার সাবের চৌধুরী। অতিথি আলোচনা রাখেন দৈনিক সিলেটের ডাক সাহিত্য-সম্পাদক ফায়যুর রাহমান। সমাপ্তি বক্তব্য দেন বিহান সম্পাদক মুতিউল মুরসালিন।
প্রশিক্ষক সাবের চৌধুরী বলেন, লেখালেখি কেউ কাউকে শেখাতে পারে না। এটা নিজে নিজেই শিখতে হয়। তবে এমন কর্মশালাগুলো শেখার পথকে ত্বরান্বিত ও সজতর করে।
অতিথি বক্তব্যে ফায়যুর রাহমান বলেন, আমরা যখন সাহিত্যচর্চা করেছি, তখন এই সময়ের মতো এত সুযোগ-সুবিধা ছিল না। আপনাদের সময়টা অনুকূল আছে। কাজেই বিহানের এই উদ্যোগকে একটা বড় কিছুই বিবেচনা করা উচিত এবং একে কাজে লাগিয়ে নিজেরা দ্রুত এগিয়ে যান, এই প্রত্যাশা ও দোয়া রাখি।
সমাপ্তি বক্তব্যে মুতিউà